মানচিত্রগুলি এবং তথ্যাবলী (ইনফো)
ট্রেন্ট নদীর ক্যাচমেন্ট
টেম নদী হচ্চে ট্রেন্ট নদীর উপনদী। সেভার্ন নদী ও ট্রেন্ট নদীপ্রবাহের মধ্যস্থিত বিভাগরেখায় (জল বিভাজিকা), মিডল্যান্ডসের সেই এলাকায় যেটি ব্ল্যাক কানট্রি বলে পরিচিত, সেখানে উত্পন্ন হয়েছে টেম নদী। টেম নদীর দুটি প্রধান উত্স আছে, এবং এই দুটি উপনদীদ্বয়, উলভারহ্যাম্পটন এবং ওলবেরি আর্মস, বেসকটে এসে মিলেছে। এখান থেকে নদীটি পূর্বমুখী হয়ে উত্তরে বার্মিংহাম সিটি সেন্টারের দিকে বয়ে চলেছে। রিয়া নদী, টেম নদীর সাথে মিলিত হয়েছে গ্রেভেল্লি হিল এম 6 মোটরওয়ে জংশনের কাছে। ওয়েস্ট মিডল্যান্ডসে গড়ে ও া লাগোয়া কয়েকটি শহর ছেড়ে পূর্বদিকে যেতে যেতে নদীটি তারপর বাঁক নেয় উত্তরে, ব্লাইদ নদী, কোল নদী এবং বোর্ন নদীর সঙ্গে মিলিত হয়ে এবং লি মারস্টনে কয়েকটি শোধনকারী হ্রদের মধ্যে গিয়ে পড়ে। হৃদগুলি থেকে বেরিয়ে, টেম নদী বয়ে চলে উত্তরে, আলরিয়াসের িক পূর্বে প্রবেশ করে ট্রেন্ট নদীতে।
লি মারস্টন শোধনকারী হৃদগুলির উজানে টেম নদীর ক্যাচমেন্ট এলাকাটিই হচ্ছে স্মারফ প্রজেক্টের মনোযোগের কেন্দ্রবিন্দু। ক্যাচমেন্টের এই এলাকাটিতে বিপুলভাবে নগরায়ণ হয়েছে, ওয়েস্ট মিডল্যান্ডস এর জায়গা জুড়ে যে কয়টি লাগোয়া শহর গড়ে উ েছে, যার মধ্যে আছে বার্মিংহাম, স্যান্ডওয়েল, ওয়ালসল এবং উলভারহ্যাম্পটন, সলিহুল এবং ডাডলীর কিয়দংশ, তাদের অনেকটাই এখানে একত্রিত বা সংঘবদ্ধ হয়েছে।

