Problems reading this page? Download the Bengali font

স্বাগতম

স্মারফ SMURF প্রজেক্ট ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানানো হচ্ছে.

স্মারফ (সাসটেনেবল্ ম্যানেজমেন্ট অফ আরবান রিভারস্ এন্ড ফ্লাডপ্লেনস্ (নগরের নদীগুলির এবং বন্যা তাড়িত সমতলভূমির বহনীয় ও অনুমোদনযোগ্য ব্যবস্থাপনা) হচ্ছে তিন বছরের অংশীদারীভিত্তিক প্রজেক্ট বা প্রকল্প যেটা শুরু হয়েছিল 2002সালের অগাস্ট মাসে। ই ইউ লাইফ (EU LIFE).

এনভায়রনমেন্ট প্রোগ্রাম স্মারফ কে আর্থিক সহায়তা দিয়েছেন। প্রজেক্টের ভিত্তি হচ্ছে ওয়েস্ট মিডল্যান্ডসের টেম নদী - বিশেষ করে নগর এলাকায়, নদীতে পড়ার বৃষ্টির জলের খাত যার মধ্যে পড়ছে বার্মিংহাম এবং ব্ল্যাক কান্ট্রির একটি বড় অংশ। টেম নদী, নগর এলাকার নদীর একটি প্রতিনিধিস্থানীয় উদাহরণ - দূষিত, খিলানবিশিষ্ট জলনালীর দ্বারা (কালভার্ট), সরলরেখাকরণ, নদীপথের পুনর্বিন্যাস, বাঁধানো তীর এবং মাত্র কয়েকটি প্রাকৃতিক বৈশিষ্ট্য দ্বারা ভীষণভাবে পুর্ণবিন্যস্ত ।

স্মারফ, টেমনদীর উপর এই সব পরিবেশসংক্রান্ত সমস্যা মোকাবিলা করার উদ্দেশ্য রাখে ভূমিব্যবহারের, জলগুণমানের, পরিপার্শ্ব ও বাতাবরণের এবং বন্যার জন্য পরিকল্পনা এবং ব্যবস্থাপনার একত্রীকরণ করে। স্মারফ প্রজেক্ট দ্বারা প্রস্তুত পদ্বতি প্রণালীগুলিকে অন্য একই ধরণের নদীর ক্ষেত্রে কাজের জন্য সারা যুক্তরাজ্যে (ইউ কে) এবং ইওরোপীয়ান কমিউনিটিতে আদর্শস্বরূপ হিসাবে ব্যবহার করা হবে।

 
 

এই সাইটটি অন্যান্য ভাষায় পড়ুন, এবং এটিতে প্রবেশ সংক্রান্ত তথ্য পড়ুন

সাইটটির নকশা করেছেন কমিউনিস লিমিটেড