প্রবেশাধিকার
স্মারফ ওয়েব সাইট প্রস্তুত হয়েছে উচ্চ মানের প্রবেশাধিকার দেবার জন্য।
টেক্সট আকার
আপনি আপনার ব্রাউসারকে এমনভাবে বিন্যাস করুন যাতে এটি ফন্ট বা হরফের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, (পশ্চাদপট রঙ), ফন্ট বা হরফের আকার এবং ফন্ট ফেস সম্পর্কে নির্দ্দিষ্ট নিয়ম প্রয়োগ করে আপনা থেকেই, যে ওয়েব পেজই আপনি দেখুন না কেন। ইন্টারনেট এক্সপ্লোরারে আপনি টুলস্ মেনু বেছে নিন - ইন্টারনেট পছন্দগুলি। তারপর আপনার পছন্দসই রঙ এবং ফন্ট বা হরফের আকার বেছে নিন, একবার আপনি এটা করে নিলে, একসেসিবিলিটি (প্রবেশাধিকার) বাটন টিপুন এবং সেইসব বাক্সগুলি দেখে নিন ওয়েব পেজে যে সব ফন্ট সাইজ, স্টাইল ও কালারের কথা বলা আছে সেগুলি গ্রাহ্য না করে। (এটি পরিবর্তে আপনার ডিফল্টকে কাজে লাগাবে।
আপনি কি-বোর্ড শর্টকাট ব্যবহার করেও ফন্ট সাইজ বাড়াতে বা কমাতে পারেন (এটা যে কোনো সুগঠিত ও সুবিন্যস্ত ওয়েব সাইটে কাজ করবে)। ইন্টারনেট এক্সপ্লোরারে, Alt কি চেপে ধরুন এবং ] টিপুন সাইজ বড় করার জন্য অথবা [ টিপুন সাইজ ছোট করার জন্যে।
কি-বোর্ড ব্যবহারকারীরা
এই সাইটে কি-বোর্ড প্রবেশাধিকার এমনভাবে নকশা করা যে এটি স্বতস্ফূর্তভাবে জানা যায়, ট্যাব-কি এবং/অথবা একসেস কি-গুলি ব্যবহার করে। যদি আপনার ব্রাউসার দ্বারা হয় ( যেমন একসেলেন্ট অপেরা বা ফায়ারফক্স ব্রাউসার) তাহলে আপনি পেজ হেডিংগুলিতে (পৃষ্ঠার শিরোনামগুলিতেও) ন্যাভিগেট (বিহার) করতে পারবেন।
একসেস কি-গুলি
নিম্নলিখিত একসেস কি-গুলি সাইটটি ন্যাভিগেট করার জন্য ব্যবহার করা যাবে। এক ব্রাউসার থেকে অন্য ব্রাউসারে একসেস কি--এর ব্যবহার ভিন্ন রকম হয় - যদি আপনি মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন, তাহলে অল্ট (Alt) চেপে ধরুন (অথবা ম্যাকে কমান্ড) একসেস কি- টিপে ধরার সাথে সাথে। তারপর লিঙ্ক বেছে নেবার জন্য এন্টার টিপুন।
- S: মেনুতে লাফিয়ে যান
- 0: একসেসিবিলিটি (প্রবেশাধিকার)
- 1: হোম পেজ
- 2: প্রধান মেনু আইটেমগুলিতে ঘুরতে থাকুন (ইন্টারনেট এক্সপ্লোরার শুধু)
- 9: আমাদের সাথে যোগাযোগ করুন
ভুলে যাবেন না যে আপনার ব্রাউসারের নিজস্ব একসেস কি- আছে। ইন্টারনেট এক্সপ্লোরারে উইনডোজ এর জন্য, অল্ট (Alt) চেপে বাঁদিকের তীর চিহ্ন দেওয়া কি- টিপলে আপনি এক পেজ (পৃষ্ঠা) পেছনে চলে যাবেন, Alt+D কার্সরকে এড্রেস বারে নিয়ে যাবে, Alt+A প্রিয় মেনুগুলি খুলে দেবে,ইত্যাদি।

