প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড বা পশ্চাদপট
- [ কার্যক্রম ]
- [ সমস্যা ]
- [ লক্ষ্যগুলি ]
- [ অংশীদারগণ ]
ইইউ লাইফ প্রোগ্রাম
লাইফ, এনভায়রনমেন্টের জন্য ই ইউ এর আর্থিক মাধ্যম, চালু হয়েছিল 1992 সালে এবং এটি ইওরোপীয়ান ইউনিয়নের এনভায়রনমেন্ট পলিসি বা পরিবেশ নীতির ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে।তিনটি ক্ষেত্রে এটি প্রকল্পগুলিকে অন্যদের সহযোগে আর্থিক সহায়তা দেয়: প্রকৃতি, পরিবেশ এবং তৃতীয় দেশগুলি (নেচার, এনভায়রনমেন্ট এবং থার্ড কান্ট্রিস্)।
লাইফ - এনভায়রনমেন্ট প্রোগ্রাম সেইসব কার্যকলাপকে সমর্থন করে যেগুলি ইওরোপীয়ান ইউনিয়নে এবং প্রার্থী দেশগুলিতে কমিউনিটি পলিসি (সমাজনীতি) এবং পরিবেশের উপর আইনগুলিকে কার্যে পরিণত করার লক্ষ্য রাখে। পরিবেশের সুরক্ষা এবং উন্নতিতে নতুন পদ্ধতি প্রস্তুত এবং প্রদর্শনে সক্ষম করে এই প্রারম্ভ রীতিটি।
স্মারফ প্রজেক্টের পূর্ণ বাজেট হচ্ছে আন্দাজ 30 লক্ষ ইউরো অথবা 19 লক্ষ পাউন্ড। প্রকল্পটি সহায়তা পাচ্ছে , 11 লক্ষ ইউরো অথবা 700 000 পাউন্ডের লাইফ-এনভায়রনমেন্ট অনুদান দ্বারা।
লাইফ ওয়েবসাইটে লাইফ- এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা কার্যক্রম সম্বন্ধে আরও তথ্য পাওয়া যাবে।
- [ কার্যক্রম ]
- [ সমস্যা ]
- [ লক্ষ্যগুলি ]
- [ অংশীদারগণ ]
টেম ক্যাচমেন্ট এলাকার সমস্যা
সাম্প্রতিক বছরগুলিতে কিছু উন্নতি হওয়া সত্ত্বেও, সারা টেম ক্যাচমেন্ট এলাকায় জলের গুণমান এবং জলের পরিমাণ হচ্ছে একটি বৃহত্সমস্যা।
- নদীটির পরিবেশগত অবস্থা খুব খারাপ
- নদীপথের বেশির ভাগ দৈর্ঘ্যটিতে প্রবেশ করা যায় না এবং স্থানীয় সমাজে এর সুখস্বাচ্ছন্দ্য সংক্রান্ত অবদান কম
- নদীর পরিপার্শ্বে গৃহস্থালীর এবং বানিজ্যিক বর্জ্য পদার্থ ফেলা খুবই সাধারণ ঘটনা
- বার্মিংহামের নীচে, তলানি জল উপরে উ ছে এবং সাথে নিয়ে আসছে এমন সব পদার্থ যেগুলি আগে মাটির তলেই থাকত
- নদীতে এবং নদীর তীরবর্ত্তী এলাকায় বন্যজীবনের বাসস্থান নষ্ট হচ্ছে
- ঝড়ের সময়ে দূষিত পদার্থ নদীতে ভেসে যায়, যার ফলে অক্সিজেনের অভাব ঘটে এবং মাছেরা মরে যায়
- তীরবর্ত্তী এলাকাগুলিতে উন্নয়ণের ক্রমবর্দ্ধমান চাপ পড়ছে, যেটির ব্যবস্থা নিতে হবে সহনীয় পদ্ধতিতে, সমাজের জন্য এবং নদীর বাতাবরণের জন্যও
- [ কার্যক্রম ]
- [ সমস্যা ]
- [ লক্ষ্যগুলি ]
- [ অংশীদারগণ ]
প্রজেক্টের লক্ষ্যগুলি
সর্বমোট লক্ষ্য: দেখানো হবে যে নগর এলাকার নদী ব্যবস্থাপনার পরিকল্পনা নীতিগুলিকে কি ভাবে ভীষণভাবে পুনর্বিন্যস্ত এবং অবনতিগ্রস্ত ক্যাচমেন্ট এলাকায় প্রয়োগ করা যায়।
ভূমি ব্যবহারের বহনীয় পরিকল্পনা এবং জল ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করে স্মারফ প্রজেক্ট উদ্দেশ্য রাখে:
- নদীর ক্যাচমেন্ট এলাকায় সুখস্বাচ্ছন্দ্য, বাতাবরণ এবং বহনযোগ্য উন্নতি সাধন করার
- নদীর বেসিনে বা অববাহিকায় পরিকল্পনার ক্ষেত্রে স্থানীয় মানুষদের ও সম্প্রদায়কে লিপ্ত করার
- নদীর প্রণালীর জন্য বাতাবরণ সংক্রান্ত লক্ষ্য স্থাপন এবং স্থানান্তরযোগ্য সাসটেনেবেল ইনডিকেটরস স্থাপন
- একটি বিশদ ভূমি ব্যবহার পরিকল্পনা মডেল তৈরী করা যাতে বন্যা প্লাবিত সমতলে ভবিষ্যত্ পুনর্নিমাণে সহায়তা করা যায় এবং আবহাওয়া পরিবর্তনের ভবিষ্যত্ প্রভাব থেকে সমাজকে রক্ষা করা যায়
- প্রদর্শন করা যে কিভাবে ছোট স্তরের পরিবর্তনগুলি দ্বারা একটি ভীষণভাবে পুনর্বিন্যস্ত নদীর উন্নতি করা যায়
- [ কার্যক্রম ]
- [ সমস্যা ]
- [ লক্ষ্যগুলি ]
- [ অংশীদারগণ ]
প্রজেক্ট পার্টনারস (প্রকল্প অংশীদারগণ)

স্মারফ প্রজেক্টে নেতৃস্থানীয় অংশীদার হচ্ছে এনভায়রনমেন্ট এজেন্সী। এজেন্সী হচ্ছে পরিবেশসংক্রান্ত নিয়ামক সংস্থা এবং নেতৃস্থানীয় জন সংস্থা যে ইংল্যান্ড ও ওয়েলসে পরিবেশ রক্ষা ও পরিবেশ উন্নতির দায়িত্বে আছে।
বার্মিংহাম সিটি কাউন্সিল হচ্ছে পরিকল্পনা কর্ত্তৃপক্ষ যার আওতায় পড়ে নগর এলাকার টেম নদীর একটি বড় অংশ। 10 লক্ষ লোকেদের পরিষেবা দানের জন্য সিটি কাউন্সিল দায়বদ্ধ।
সেভার্ন ট্রেন্ট ওয়াটার হচ্ছে পৃথিবীর চতূর্থ বৃহত্তম বেসরকারী মালিকানার জলকোম্পানী যেটি যুক্তরাজ্যের কেন্দ্র জুড়ে 80 লক্ষেরও বেশি গ্রাহদের সেবা করে যাচ্ছে।

এইচ আর ওয়ালিংফোর্ড হচ্ছে একটি স্বাধীন কোম্পানী যেটি সিভিল ইঞ্জিনীয়ারিং এর ক্ষেত্রে, হাইড্রলিক্স এবং পরিবেশের ক্ষেত্রে পরামর্শদান এবং গবেষণায় বিশেষজ্ঞ।
স্ট্যাটলিচেস উমওয়েলট্যাম্ট হার্টেন (এনভায়রনমেন্টাল স্টেট অফিস হারটেন) রিভার এমশের রিডেভলপমেন্ট প্রজেক্টে যুক্ত আছে। রাইনের উপনদী (ট্রিবিউট্যারি) হচ্ছে এমশের, কয়েক দশক ধরে এর জলের গুণমান নষ্ট হয়েছে এবং প্রজেক্টের লক্ষ্য হল নদীতে জলের এবং বসবাসের গুণমানকে উদ্ধার করা।

ইউনিভার্সিটি অফ বার্মিংহাম হচ্ছে যুক্তরাজ্যে নেতৃস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলির একটি, এবং স্মারফের সাথে যুক্ত জনসংযুক্তিতে তাদের দক্ষতা ও অভিজ্ঞতার জন্য।

কিংস কলেজ লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রথম কলেজগুলির একটি। নগর এলাকার
নদীগুলির সঙ্গে সম্পর্কিত বাতাবরণ ইংগিতকারকে বিশেষ দক্ষতা যোগাছে কিংস বিশেষ করে
নগর এলাকার নদীগুলির সঙ্গে সম্বন্ধীয় বাতাবরণের ক্ষেত্রে। এটি গবেষণার
ভিত্তিস্থাপন করবে যেটি জরুরী গবেষণা কার্যক্রমের অংশ হবে।
URGENT
- [ কার্যক্রম ]
- [ সমস্যা ]
- [ লক্ষ্যগুলি ]
- [ অংশীদারগণ ]

